ঢাকাWednesday , 19 April 2023
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি 

Link Copied!

শেয়ার করুন...

পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি দরিদ্র অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করা হয়েছে।

বুধবার(১৯-এপ্রিল) বিকেল ৩:৩০ টায় ঈশ্বরদী উপজেলার আকবরের মোড় সংলগ্ন নিজ বাসভবন থেকে ঈশ্বরদী ও আটঘরিয়ার নেতা কর্মীদের হাতে দরিদ্র অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করার জন্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি এ উপহার সামগ্রী তুলে দেন।

অন্যদের মধ্যে এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা, ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক আব্দুল কাদের, এমপি পুত্র যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস সহ আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে

১৫০০পরিবারের মাঝে অসহায়, নিম্নআয়ের মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে নতুন কাপড় তুলে দেয়া হয়।

 

এসময় এমপি নুরুজ্জামান বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দরিদ্র অসহায় নিম্নআয়ের সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটাতে তাদের কাছে ঈদ উপহার পৌছে দিচ্ছি। কোনো অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে শেখ হাসিনার ঈদ উপহার পৌছে দিচ্ছি।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!