ঢাকাSunday , 28 May 2023
আজকের সর্বশেষ সবখবর

পাবিপ্রবি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

Link Copied!

শেয়ার করুন...

দূর্জয় কর্মকার, পাবিপ্রবি প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (পাবিপ্রবি প্রেসক্লাব) সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষে সাত (০৭) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৭ মে) রাতে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এতে বাংলা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি উজ্জ্বল কুমার বিশ্বাসকে আহ্বায়ক, খোলা কাগজের প্রতিনিধি নাজমুল ইসলাম এবং নয়া শতাব্দীর আবদুল্লাহ আল মামুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এছাড়াও কালবেলার জাহিদুল ইসলাম, বিডি২৪ভিউজের নূর মোহাম্মদ হোসেন এবং চ্যানেল২৪ এর প্রতিনিধি মাধুরী আক্তার মায়াকে সদস্য হিসেবে রাখা হয়েছে। নতুন এই কমিটিতে এশিয়ানটিভি অনলাইনের প্রতিনিধি দূর্জয় কর্মকারকে সদস্য সচিব হিসেবে যুক্ত করে আহ্বায়ক কমিটি প্রকাশ করে প্রেসক্লাবটি।

নবগঠিত এই আহ্বায়ক কমিটি সংগঠনে গতিশীলতা এনে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!