ঢাকাMonday , 19 June 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ সহকারি কর্মকর্তা আব্দুল মুন্নাফের সঞ্চালনায় ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ৷

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, কৃষক নেতা মুরাদ মালিথা সহ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী ধানের বীজ ও সার বিতরন করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উফশী ধানের বীজ সহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে উফশী ধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক দিকে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ প্রেক্ষাপটে উফশী ধান চাষে বাড়তি খাদ্য চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!