ঢাকাMonday , 19 June 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২ হাজার পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে দুই হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন (৩২) কে আটক করা হয়েছে।

আটককৃত আসামি মোঃ আরাফাত হোসেন, পিতা. মোঃ হারুন, গ্রাম : ফতেপুর পশ্চিমপাড়া, থানা : হাটহাজারী, জেলা : চট্টগ্রাম।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল, ঈশ্বরদীর সদস্যরা সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার মুলাডুলি বাজারে মৃধা সমিলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে। এ সময় ঢাকা হতে কুষ্টিয়াগামী যাত্রীবাহী হানিফ পরিবহন বাস হতে যাত্রী ভেসে বসা মোঃ আরাফাত হোসেন এর নিকট ট্রাভেল ব্যাগের মধ্যে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লা আল মামুন জানান, উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান, সহকারী উপ-পরিদর্শক নাসির উদ্দিন, সহকারী উপ পরিদর্শক দ্বীনদার আলী সহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যদের সমন্বয়ে একটি মাদকবিরোধী টিম গঠন করে উপজেলার মুলাডুলি বাজারে মৃধা সমিলের সামনে অস্থায়ী অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে যাত্রিদের তল্লাশির অভিযান পরিচালনা করলে ট্রাভেল ব্যাগে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আরাফাত হোসেন নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়

আটককৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!