ঢাকাMonday , 28 August 2023
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন তরান্নিত করতে নৌকায় ভোট দিন,এমপি বকুল

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং লালপুর – বাগাতিপাড়া এলাকার উন্নয়ন তরান্নিত করতে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

সোমবার (২৮ আগস্ট ২০২৩ ) বিকেলে উপজেলার বেরিলাবাড়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহাফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এ সময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ ও ২১ আগষ্টে নিহত সকল শহীদদের গভীর শ্রোদ্ধাভরে স্মরণ করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন লালপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) উজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল,যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম -সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, অর্জুনপুর- বড়মহাটি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম,লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(একাংশ) তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!