ঢাকাThursday , 31 August 2023
আজকের সর্বশেষ সবখবর

দাঁড়িয়ে থাকা লোগুনার ট্রাকের ধাক্কায় প্রাণ ইপিজেড কর্মীর আহত- ৪

Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় সিমা খাতুন (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

বৃহস্পতিবার (৩১আগষ্ট) সকাল ৭টার দিকে পাবনা ইশ্বরদী মহাসড়কের কদমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিমা উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, পাবনার -ঈশ্বরদীর ইপিজেডের ভাড়া করা একটি লেগুনা ওই মহাসড়কের কদমচিলানে দাঁড়িয়ে ইপিজেডের কর্মীদের তুলছিল। এ সময় অন্যান্য সহকর্মীদের সঙ্গে ইপিজেডে যাওয়ার জন্য লেগুনাতে উঠেন সীমা। পরে পাবনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনাটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সীমা। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে । ট্রাকের চালক পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!