ঢাকাMonday , 28 August 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে কমরেড মুজাহার আলীর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) নাটোর জেলা পার্টির সাবেক সদস্য, সমাজ পরিবর্তনে আজীবনের নিবেদিত প্রাণ কমরেড মুজাহার আলীর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) লালপুর মাছ বাজারে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) নাটোর জেলা কমিটির উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়।সভায় কমরেড মুজাহার আলীর দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নাটোর জেলা সাম্যবাদী দলের আহবায়ক কমরেড মহাদেব সরকার এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান আলোচক হয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি কমরেড মনজুর রহমান মিঠু, বিশেষ আলোচক জেলা পার্টির নাটোর উপজেলা সম্পাদক ও সদস্য কমরেড ফজলুল হক,জেলা পার্টির লালপুর উপজেলা সম্পাদক ও সদস্য কমরেড আবু তালেব। বক্তারা বলেন, কমরেড মুজাহার আলী কৈশোরে যে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত সেই সাম্যবাদ-সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অবিচল ছিলেন। শোষণ, দুর্নীতি ও লুঠপাটমুক্ত সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তবেই কমরেড মুজাহার আলীর স্মৃতি চিরজাগরুক থাকবে। আলোচনা শেষে কমরেড মুজাহার আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!