
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গলায় ফাঁসদিয়ে তানভীর ইসলাম শুভ (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
সোমবার ( ২২ আগস্ট ) রাতে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি, ভাঙ্গাপাড়া গ্রামে এঘটনা ঘটে। সে একই গ্রামের রব্বেল মন্ডলের পুত্র।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন জানায়, শুভ রাতে না খেয়ে শুয়ে পড়ে পরে তার মা রাত ১ টার দিকে দরজার ফাঁক দিয়ে দেখে নিজ ঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঝুলে আছে, থানায় ফোন করলে লাশ উদ্ধার করে নাটোর মরগে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
