ঢাকাSunday , 27 August 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে দুয়ারিয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগস্ট২০২৩ ) বিকেলে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলস নগর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোক সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আক্তার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়,সাবেক উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান লাভলু,সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বদিউর রহমান বদর, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু,লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক( একাংশ) তৌহিদুল ইসলাম বাঘা, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ( একাংশ) কুদরতি খুদা পনির প্রমুখ। আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!