ঢাকাThursday , 31 August 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে শোকাবহ আগষ্টে শোক র‍্যালী ও শান্তি সমাবেশ

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শোক র‍্যালী ও শান্তি সমাবেশ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট ২০২৩) বিকালে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়ন নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মির্জা সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্ণেল (অবঃ) রমজান আলী সরকার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগ ও কৃষক লীগের সাবেক সভাপতি মো. গোলাম মোস্তাফা, দুড়দুড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য টিপু সুলতান, দুড়দুড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাহাবুর রহমান, ২ নং ঈশ্বরদী ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম প্রমূখ। সেই সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ।

আলোচনা সভার পূর্বে এক মিনিট নিরবতা পলন করা হয়, শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!