ঢাকাWednesday , 13 September 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তাতার

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক বাকপ্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে নাটোর আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত রাজু উপজেলার বরমহাটি গ্রামের ইউনুস আলীর ছেলে। এঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বাকপ্রতিবন্ধী ওই স্কুলছাত্রীকে বিদ‍্যালয়ে যাতায়াতের পথে বিভিন্ন ভাবে বিরক্ত করাসহ কু- প্রস্তাব দিয়ে আসছেন রাজু। মঙ্গলবার দুপুর ১টা ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকায় সুযোগে জোরপূর্বক ধর্ষণ করেন। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ওই কিশোরীকে উদ্ধার করতে আসলে পালিয়ে যায় ওই যুবক। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, এঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সন্ধ্যায় অভিযান চালিয়ে বরমহাটি এলাকা থেকে অভিযুক্ত গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে ওই গ্রেপ্তারকৃতকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!