ঢাকাTuesday , 3 October 2023
আজকের সর্বশেষ সবখবর

বাগাতিপাড়ার চিথলিয়াতে রমজান আলীর শান্তি সমাবেশ

Link Copied!

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক! নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ম শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনসাধারণের মাঝে প্রচার উপলক্ষ্যে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে উঠান বৈঠক ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামে এ উঠান বৈঠক ও শান্তি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে খলিলুর রহমান মেম্বারের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম সান্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল ( অবঃ) রমজান আলী সরকার ।

সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাগাতিপাড়া থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারী মেহেদী হাসান দোলন,ও সিনিয়র সহ-সভাপতি নবাব আলী(নবু),পাকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম মিলন প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের বিলমাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম,দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান, বঙ্গবন্ধু প্রবীন জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডলসহ চিথলিয়া এলাকার বিভিন্ন তৃণমূলের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনার শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!