
নিজস্ব সংবাদদাতা! নাটোরের লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হোসনেয়ারা খাতুন হীরা (৪০) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আট্টিকা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী। এবং উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
জানা যায়,ওই শিক্ষিকা বেশকিছু দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর ভোর ৩ টার সময় মৃত্যুবরণ করেন ।
তার মৃত্যুতে লালপুর উপজেলা নিবার্হী অফিসার শামীমা সুলতানা ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হযরত আলী সহ উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হেসেন গভীর শোক প্রকাশ করেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
