ঢাকাSunday , 8 October 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুর ডিগ্রি কলেজে নবীন বরন

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর প্রাচীনতম বিদ্যাপিঠ লালপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন বরন ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ও নর্থ বেঙ্গল সুগার মিলের সাবেক সিবিএ সভাপতি গোলাম কাওসার, গভর্নিং বডির সদস্য ও নর্থ বেঙ্গল সুগার মিলের সাবেক সিবিএ সভাপতি খায়রুল বাশার ভাদু, গভর্নিং বডির সদস্য ও লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি তৌহিদুল ইসলাম বাঘা, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মাজেদ, শিক্ষক প্রতিনিধিশিক্ষক প্রতিনিধি হোসনেআরা বেগম (জেষ্ঠ প্রভাষক, ইংরেজি), শিক্ষক প্রতিনিধি আনোয়ারুল হক (জেষ্ঠ প্রভাষক, তথ্য প্রযুক্তি), এস এম শামসুজ্জোহা (জেষ্ঠ প্রভাষক, ব্যবস্থাপনা) শিক্ষক প্রতিনিধি আব্দুল ওয়াদুদ (প্রদর্শক, জীব বিজ্ঞান), সুব্রত কুমার সরকার (জেষ্ঠ প্রভাষক,অর্থনীতি) মতিউর রহমান (প্রভাষক, উৎপাদন ও ব্যবঃ), মোঃ বিপ্লব হোসেন (প্রভাষক,বাংলা), আমিনুল ইসলাম (প্রভাষক,ইংরেজি) প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল আউয়াল মন্ডল (সহঃ শিক্ষক, শরীর চর্চা)। এসময় অত্র কলেজের শিক্ষক মন্ডলী, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিগণ নবাগত শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরন করে নেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!