ঢাকাWednesday , 18 October 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুর ডিগ্রি কলেজে শেখ রাসেল দিবস উদযাপন

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে লালপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মাজেদ, জেষ্ঠ প্রভাষক হোসনেআরা বেগম, এস এম শামসুজ্জোহা, আনোয়ারুল হক, সুব্রত কুমার সরকার, আব্দুল ওয়াদুদ, প্রভাষক জাহিদুল ইসলাম, গোলাম রাব্বানী, মতিউর রহমান প্রমূখ।

এসময় অন্যান্য শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। এর আগে বর্ণাঢ্য র‌্যালী শেষে কলেজ প্রাঙ্গনে স্থাপিত শেখ রাসেল এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপণ ও দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে রচনা, বক্তব্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!