
ফজলুর রহমান, স্টাফ রিপোর্টার! বিএনপি-জামায়াত ডাকা অবরোধ অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য দেশবিরোধীরা এখন তারা অনলাইনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করছে, আমার ধারণা খুব অচিরেই তাদের কর্মসূচি বাস্তবায়ন চেষ্টা হবে অনলাইনে, যেহেতু অনলাইনে ঘোষণা হচ্ছে, ভার্চুয়ালি এটা বাস্তবে হবেনা ফিজিকালি হবেনা, অনলাইনেই তাদের আন্দোলন হোক আমরা সে আন্দোলকে ভয় পায়না । নাটোরের লালপুরে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ একথা বলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী।
বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) সকালে লালপুর উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে আট্টিকা জামতলায় এই শান্তি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অতিথি উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নাটোর জেলা পরিষদের সদস্য মোঃ মতিউর রহমান, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান মোঃ আজিজুল আলম মক্কেল, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক মিলন, এছাড়াও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
