ঢাকাThursday , 23 November 2023
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Link Copied!

শেয়ার করুন...

কুষ্টিয়া: কুষ্টিয়ায় হানিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের আলামপুর হাইওয়ে পুলিশের থানার সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়। তবে হানিফ পরিবহনের এ বাসটিতে কোনো যাত্রী ছিল না।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, বাসে আগুন ধরেছে, এটা ঠিক। তবে এটি নাশকতা, না অন্য কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে, তাই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কে ওপর রাখে। ওই বাসে বুধবার রাতে আগুন লেগেছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!