
স্টাফ রিপোর্টার! নাটোরের লালপুরে-বাগাতিপাড়ায় বিএনপি- জামায়াতে ডাকা হরতাল অবরোধ সহ দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে নাটোর লালপুরে লেঃ কর্নেল (অবঃ) রমজান আলী সরকার এর সমর্থকরা
রবিবার ( ৫ নভেম্বর ) বিকালে উপজেলা, প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন বাজার প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল র্যালী ও শান্তি সমাবেশ করে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা,নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল (অবঃ) রমজান আলী সরকার এর সমর্থকরা।
এ সময় বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপিত নবাব আলী (নবু), নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু, লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু,২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী দুয়ারিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সাইদুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
