
লালপুর উপজেলার চিনি বটতলায় বিএনপি-জামায়াত কর্তৃক মহাসমাবেশের নামে পুলিশ হত্যা,প্রধান বিচারপতির বাসভবনে হামলা,সাংবাদিকদের উপর হামলা,পুলিশ হাসপাতাল ও গাড়িতে অগ্নি সংযোগ,দেশ ব্যাপী সন্ত্রাসী নৈরাজ্যে সৃষ্টির চেষ্টা,অবৈধ ভাবে ডাকা অবৈধ হরতাল- অবরোধের চলমান কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা,নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)এর সমর্থকরা।
শুক্রবার(২৪ নভেম্বর-২৩)বিকালে লালপুর উপজেলার চিনি বটতলা সহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিলমাড়িয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা রিমন আলী,আড়বাব ইউনিয়নের খায়রুল ইসলাম,সাহাজুল ইসলাম,ইমরান আলী,সোহেল,লিমনজাহাঙ্গীর আলম,আমিরুল ইসলাম সহ বিভিন্ন তৃণমূল পর্যায়ের আম-জনতা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
