ঢাকাThursday , 2 November 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে বিএনপি- জামায়াতের ডাকা অবরোধর তৃতীয় দিনে ওয়ার্কাস পার্টি বিক্ষোভ মিছিল

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বিএনপি- জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে উপজেলা ওয়ার্কাস পার্টির নেতৃত্বে এ কর্মসূচি হয়। পরে মিছিলটি গোপালপুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় লালপুর থানা ওয়ার্কাস পার্টি সাংগঠনিক সম্পাদক কমরেড আব্দুস সামাদের পরিচালনায় বক্তব্য রাখেন নাটোর জেলা ওয়ার্কাস পার্টি সভাপতি অধ‍্যক্ষ ইব্রাহিম খলিল। এসময় তিনি বলেন, বিএনপি – জামায়াতের তান্ডব প্রতিহত কর, দেশী বিদেশীর ষড়যন্ত্র রুখো পুলিশ হত্যা করে অবরোধের নামে সড়কে কোনো নাশকতা, অগ্নি-সন্ত্রাস বিএনপি জামায়াতকে করতে দেওয়া হবে না। নাশকতা রোধে আমাদের এই মিছিল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করব।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর থানা জাতীয় কৃষস সমিতির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বাবু,থানা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমূখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!