ঢাকাWednesday , 10 April 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে হিলফুল ফুযুল এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Link Copied!

শেয়ার করুন...

লালপুরে হিলফুল ফুযুল এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় গড়ে উঠা হিলফুল ফুযুল নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  গরিব,দুঃস্থ, অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১০ই এপ্রিল- ২০২৪ ইং)সকালে উপজেলার মোহরকয়া কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের ২য় তলায় গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের  মাঝে এই ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হিলফুল ফুযুল সংগঠনটির সভাপতি আব্দুল হামিদ(শামীম)মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মাঈনুর হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল ইসলাম মাষ্টার।
এছাড়াও সংগঠনটির সহ-সভাপতি ওয়াজকরুনী,উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব হযরত মাওলানা মোক্তার হোসেন বাবলু,আব্দুল হাকিম,ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ মাষ্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!