ঢাকাSaturday , 29 June 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে দুবাই প্রবাসী স্ত্রী লাশ উদ্ধার

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার! নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামে এক প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) উপজেলার চংধুপইল ইউনিয়নের কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিউলী একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, শিউলীর বাড়িতে চারদিন যাবৎ অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে রাত্রীযাপন করেন। শনিবার সকালে তার শয়নকক্ষ থেকে হাত মোড়ানো অবস্থায় ওই নারীর লাশ পড়ে থাকতে গিয়ে পুলিশে খবর দেওয়া হয়। এদিকে অজ্ঞাত ওই মামার এখনো হদিস মেলে নি।
পুলিশের ধারণা ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!