ঢাকাFriday , 9 August 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুর উপজেলা প্রেসক্লাবে মাসিক মিটিং ও আন্দোলনে সকল শহীদদের স্মরণে দোয়া

Link Copied!

শেয়ার করুন...

  • ফজলুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধি!

লালপুরে উপজেলা প্রেসক্লাবে মাসিক মিটিং ও দেশে কোটা সংস্কারের আন্দোলনে
সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (৯ আগস্ট) সকালে মাসিক মিটিং সভায় বক্তারা যেকোন প্রকারের অগ্নিসংযোগ, গুম, হয়রানি, সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা থেকে সকলকে বিরত থাকার আহবান জানান।

প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাহীন ইসলাম, সহ- সভাপতি আব্দুর রশিদ মাস্টার, প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য জামিরুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইনতাজ হোসেন, দপ্তর সম্পাদক জামিল হোসেন, তথ্য, গবেষণা ও ক্রিয়া সম্পাদক মাহাবুর রহমান, ( সাবেক) যুগ্ম সাধারন সম্পাদক ফারহানুর রহমান রবিন, (সাবেক) অর্থ-সম্পাদক আল বেরুনী, সম্মানিত সদস্য মোঃ শিমুল ইসলাম, মোঃ সাব্বির আহমেদ মিঠু, মোঃ সজিবুল ইসলাম, মোঃ শোভন আমিন, মোঃ মিঠুন আলী, মোঃ ফাইম বিশ্বাস, তুষার আলী প্রমূখ।

পরে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল মেধাবী ছাত্র ছাত্রী ও শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!