ঢাকাSunday , 22 September 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

“বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ন বিষয়াদি শীর্ষক ” লালপুর উপজেলা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভা ও প্রিন্ট, ফটো এবং ইলেটকট্রনিক্স মিডিয়ার ২৫ জন সাংবাদিকের মাঝে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৬ টার পর্যন্ত লালপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মাসিক মিটিং, দুপুরে মধ্যাহ্ন ভোজের বিরতি শেষে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা এবং বিকালে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সাংবাদিকদের কারেন্ট নিউজ, স্পেশাল রিপোর্ট, ফিচার রিপোর্ট ও নিউজের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে ও প্রভাষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় উক্ত কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্স ডিগ্রি ধারী এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার আব্দুল মজিদ, এসএ টিভি নাটোর সংবাদদাতা মোস্তাফিজুর রহমান টুটুল, বাগাতিপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি ধারী ফয়জুল কবির তিতাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সাহীন ইসলাম, সালাহ্ উদ্দিন, আব্দুর রশিদ মাস্টার, জামিরুল ইসলাম মাস্টার প্রমুখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!