ঢাকাSaturday , 16 November 2024
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে রবি ডিস্টিবিউটরের বিরুদ্ধে টাকা দাবি ও প্রাণ নাশের হুমকির অভিযোগ

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে রবি ডিস্টিবিউটরে চাকরি ছাড়ার ৫ মাস পর অযৌক্তিক ভাবে প্রতিষ্ঠানের মালিক জসিমের বিরুদ্ধ দশ লাখ টাকা দাবি ও প্রাণ নাশের হুমকির অভিযোগ করেছেন রাজিব হোসেন সম্রাট।
শুক্রবার (১৫ নভেম্বর ) সন্ধা ৭টায় ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে বিজয় টেলিভিশন ঈশ্বরদী প্রতিনিধির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত জসিম উপজেলার সাঁড়া ইউনিয়নের পানহাট এলাকার জাফর আলীর ছেলে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাজিব হোসেন সম্রাট অভিযোগ করে বলেন, জসিমের রবি ডিস্টিবিউটর ব‍্যবসা প্রতিষ্ঠানে কয়েক মাস চাকরি করার পর মারাত্মক ব্রেন টিউমারে আমি আক্রান্ত হয়। পরবর্তীতে কয়েকমাস চাকরি করার পর জসিমের ম্যানেজার রাজু আহমেদকে সকল প্রকার হিসাব বুঝিয়ে দিয়ে চাকুরি থেকে অব্যাহতি নিয়ে আমার ব্রেন টিউমার অপারেশন করি। অপারেশন করার পরে জীবনের তাগিদে এলাকায় ছোট দোকানের উপর নির্ভর করে পরিবার নিয়ে জীবন যাপন করি।
 হঠাৎ করে রবি ডিস্টিবিউটরের মালিক জসিম আমার নিকট ১০ লাখ টাকা দাবি করছেন এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছেন।
 এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাজিব হোসেন সম্রাট।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!