
স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে যুব র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুব্রত কুমার, যুব প্রশিক্ষক মাইদুল হাসান, যুব উদ্যোক্তা আব্দুল মোতালেব রায়হান, নাটোর ইয়ুথ ব্লাড গ্রুপের সাদ্দাম হোসেন এবং নারী উদ্যোক্তা মুরশিদা বেগম।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
