ঢাকাWednesday , 13 November 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ফুটপাতে মাছের বাজার, ৫ ব্যবসায়ীকে জরিমানা!

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে সড়ক ও ফুটপাতে অবৈধ মাছের বাজার বসিয়ে ব্যবসা পরিচালনা করার দায়ে ৫ মাছ ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা ও ১৮ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১২ টার দিকে লালপুর বাসস্টান্ডে এঅভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। পরে জব্দকৃত মাছ স্থানীয় দুই এতিমখানায় দিয়ে দেওয়া হয়।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর লালপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধিনায়ক আল- মাসুদ উপস্থিত ছিলেন।
এবিষয়ে ইউএনও মেহেদী হাসান জানান, লালপুর বাজারের প্রবেশমুখে ফুটপাতের ওপর মাছের বাজার বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। অভিযান চালিয়ে ৫ মাছ ব্যবসায়ীকে টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!