
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুড়দুড়ীয়া দক্ষিন শাখার উদ্যোগে কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর ) বিকেলে ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রহঃ) মাদ্রাসায় হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুড়দুড়ীয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা জামায়াতের শূরা সদস্য মোঃ সাজ্জাদুর রহমান উজ্জল, জেলা ছাত্রকল্যাণ সম্পাদক সাইদুল ইসলাম, থানা সভাপতি সাব্বির আহম্মেদ, জামায়াতে থানা কর্মপরিষদ সদস্য আ: সামাদ, দুড়দুড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসানূজ্জামান বুলবুল, লালপুর পশ্চিম শাখার সাবেক সেক্রেটারি মানিক হোসেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
