
লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে ভেল্লাবাড়ীয়া দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমির পরিচালক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিগন্ত ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির চেয়ারম্যান সাজ্জাদুর রহমান উজ্জ্বল, ব্যাস্থাপনা পরিচালক হাসানুজ্জামান বুলবুল, তানযিমুলউম্মাহ ক্যাডেট মাদ্রাসার কো অরডিনেটর মোঃ হাফিজুর রহমান, ভেল্লাবাড়ীয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস ও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির অভিভাবকবৃন্দ সুধী সমাজের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন- জীবনমুখী শিক্ষা প্রদান- সহশিক্ষা কার্যক্রম- বিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতকরণ- ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতকরণ ও চ্যালেঞ্জসমূহ নিয়ে অভিভাবক- শিক্ষক ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় হয়।
