ঢাকাSunday , 22 December 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

লালপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টার :
নাটোরের লালপুরে ব্যাডমিন্টন খেলার শেষে বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ হোসেন (১৫) নামে বিলমাড়ীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মারা গেছে। শনিবার ১১টার দিকে উপজেলার বিলমাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জিহাদ লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর স্থানীয় প্রতিনিধি মো. সালাহ উদ্দিনের ছোট ছেলে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে জিহাদ তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুতের সংযোগ খুলতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হলে জিহাদকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

সাংবাদিক ফজলুর রহমান জানান, রবিবার সকাল ১১ সময় বিলমাড়ীয়া কেন্দ্র ঈদগাহ ময়দানে জানাজা শেষে তার লাশ মোহরকয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক সালাহ উদ্দিনের ছেলের অকাল মৃত্যুতে স্থানীয় প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!