ঢাকাSunday , 1 December 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ২৪ ঘন্টা পর পুনরায় বিদ্যুৎয়ের সংযোগ পেলো ৪৫ গ্রাহক

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় পল্লী বিদ্যুৎয়ের কর্মীর সঙ্গে খেজুর গাছের ডাল ছাঁটাইকে কেন্দ্র করে হান্নান (৩৫) নামে এক গ্রাহকের বাকবিতন্ডার জেরে ৪৫ পরিবারের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রাখা হয়েছিল।

শনিবার বিকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর এমআর মোড় এলাকায় এঘটনা ঘটে।

জানায়, পল্লী বিদ্যুৎ পর্ব ঘোষএলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। বিকালে মনিহারপুরে হান্নান নামে এক গ্রাহকের বাড়ির সঙ্গে খেজুর গাছের ডাল ছাঁটাইকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে চলে যায় পল্লী বিদ্যুৎয়ের এক কর্মী। এতে সকাল ৮ টা থেকে পরে দিন সকাল ৮টা পর্যন্ত টানা ভাবে ওই গ্রামের ৪৫ পরিবার বিদ্যুৎ বিছিন্ন থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পরিবারগুলো।

এবিষয়ে ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, একজন গ্রাহকের বাকবিতন্ডার কারণে ৪৪ টি গ্রাহকের বিদ্যৎ সংযোগ বন্ধ ছিল, সকালে পুনরায় আবার বিদ্যুৎ চালু হয়েছে। তবে চালু রেখে তদন্ত সাপেক্ষে পল্লী বিদ্যুৎ ব্যবস্থা নিতে পারতো। অথচ তারা একজনের কারণে এতোগুলো মানুষকে কষ্ট দিয়েছে।

এ বিষয়ে লালপুর পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ রেজাউল করিম জানান, কতিপয় কিছু লোকজন গাছপালা কাটতে বাধা এবং খেজুর গাছ কাটার কারণে পল্লী বিদ্যুতের লোকজন লালপুর এর স্থানীয় লেবার এর উপর লাঠিসটা ও দা নিয়ে মারতে আসে। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করে পরবর্তীতে নিরুপায় হয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে চলে আসে। বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির লালপুরের স্থানীয় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বিদ্যুতের লাইন চালু করার সময় উক্ত এলাকার একটি সেকশন কেটে যাওয়ায় বিদ্যুৎবিহীন ছিল ।রাতে অভিযোগটি পাওয়ার পর তাদেরকে আমি আজ রবিবার (১ ডিসেম্বর) সকালে বিদ্যুতের লাইন চালু করা হবে জানিয়েছিলাম এবং সকাল ৮ টার সময় লাইন চালু করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!