
লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস পালিত
লালপুর প্রতিনিধিঃ
বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিজয়ের ৫৩ বছর পূর্তিতে ও মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে, আলোচনা সভা ও শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর ) সকালে লালপুর উপজেলা প্রেসক্লাব চত্বরে আলোচনা সভার ও দোয়া আয়োজন করা হয়।
লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারহানুর রহমান এর সঞ্চালনায় প্রেসক্লাবে কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল মোতালেব রায়হান
উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সাহীন ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান, সজিবুল ইসলাম, অর্থ সম্পাদক জামিল হোসেন, ধর্ম ও ক্রিয়া সম্পাদক শিমুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য আব্দুর রশিদ মাস্টার, আছিরুর ইসলাম, সম্মানিত সদস্য তরিকুল ইসলাম ফাইম প্রমুখ।
