ঢাকাThursday , 9 January 2025
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ট্রাকসহ গরু চোর আটক

Link Copied!

শেয়ার করুন...

লালপুরে ট্রাকসহ গরু চোর আটক

লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুর গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় পুলিশের অভিযানে একটি ট্রাক ও গরুসহ এক চোর আটক হয়েছে। বুধবার উপজেলার দিবাগত রাত ৩টায় উপজেলার ধরবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধরবিলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুলতানের বাড়ি থেকে একদল চোর ৫টি গরু চুরি করে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে চোরেরা ৪টি গরু ফেলে রেখে একটি গরু ট্রাকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে লালপুর থানার ওসি নুরুজ্জামান ও আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক বেনজির আহমেদের নেতৃত্বে টহলরত পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে চোরদের আটকানোর চেষ্টা করে।

একপর্যায়ে লালপুর-আব্দুলপুর সড়কের ঠাকুর মোড় এলাকায় চুরি ও ডাকাতি মামলার আসামি ড্রাইভার আজমলকে একটি গরু ও ট্রাকসহ আটক করা হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। পলাতক চোরদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। আটককৃত আজমল লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে।

এ বিষয়ে লালপুর থানার (ওসি) নুরুজ্জামান জানিয়েছেন, সংঘবদ্ধ গরু-মহিষ চোরদের এক জনকে আটক করে আজ বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!