ঢাকাTuesday , 21 January 2025
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ট্রাকের-মোটরসাইকল মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত

Link Copied!

শেয়ার করুন...

লালপুরে ট্রাকের-মোটরসাইকল মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত

স্টাফ রিপোর্টার:
নাটোরের লালপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের তিন যুবক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার সেকচিলান এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, লালপুর উপজেলার ধলা হিন্দু পাড়ার শিবেন মজুমদারের এর ছেলে শ্রাবণ মজুমদার ও একই এলাকার রতন মজুমদারের ছেলে স্বপন মজুমদার। আর বিধান সরকার নাটোরের সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা এলাকার বিষ্ণু সরকারের ছেলে।

লালপুর ওয়ালীয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস ও স্থানিয়রা জানান, ট্রাকটি উপজেলার ওয়ালিয়া থেকে গ্রামীন সড়ক হয়ে কদিমচিলান যাচ্ছিলেন। এসময় সেকচিলান এলাকায় আমিরুলের আমবাগানের সামনে পাকা রাস্তার ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা দ্রুত গতির একটি পালসার মোটরসাইকেলের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই চালক শ্রাবণ মজুমদার (১৮) ও বিধান সরকার (১৮) এর মৃত্যু হয়। আহত অবস্থায় আরেকজন স্বপন (১৯) কে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় তিনি ও মারা যায়। এসময় ট্রাকটি উল্টে রাস্তার পার্শে পড়ে যায়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, সেকচিলান এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। ঘাতকটা ট্রাক চালক পলাতক রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!