ঢাকাTuesday , 25 February 2025
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পদ্মার চরে মালচিং পদ্ধতিতে শসা চাষ

Link Copied!

শেয়ার করুন...

লালপুরে পদ্মার চরে মালচিং পদ্ধতিতে শসা চাষ

লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে পদ্মার চরে মালচিং পদ্ধতিতে শসা চাষ করা হয়েছে। এতে আগ্রহ সৃষ্টি হয়েছে চাষীদের।

কৃষি অফিস সূত্রে জানা যায়, লালপুর উপজেলার লালপুর চরে ২০২৪ – ২৫ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত মালচিং পদ্ধতিতে উচ্চ মুল্য শসা চাষ করা হয়েছে। লালপুর সদর ইউনিয়নের বালিতিতা ব্লকের অধীনে ৩৩ শতাংশ জমিতে ২০২৪ – ২৫ রবি মৌসুমে সাবারী জাতের শসার বীজ রোপন করা হয়।

কৃষক আনিসুর রহমান বলেন, এসএওর হাসিবুল ইসলামের পরামর্শ ও সহযোগিতায় মালচিং পদ্ধতিতে শসা চাষ শুরু করেছি। এতে উৎপাদন হচ্ছে ভাল, ফলে লাভ জনক এ চাষ পদ্ধতি পরিচিতি হতে বিভিন্ন এলাকার চাষিরা আসছেন।
বিলমাড়ীয়া গ্রামের মুনতাজ আলী বলেন, ৫কি:মি: দুর থেকে আমি মালচিং পদ্ধতিতে শসা চাষ সম্পর্কে জানতে এসেছি, খুব ভালো লাগলো।
কৃষকদের আগ্রহ সৃষ্টি করতে গত রোববার মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী জাহান, সুব্রোত কুমার সরকার , উপ সহকারী কৃষি অফিসার হাসিবুল ইসলাম , আব্দুল মালেক বিশ্বাস প্রমুখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!