ঢাকাThursday , 19 June 2025
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে আওয়ামী লীগের সভাপতিসহ ১৭ জন কারাগারে

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়া নিয়ে বিএনপি নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু সহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে এজাহারভুক্ত ১৯ আসামি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায়।

শুনানী শেষে বিচারক ২ জনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান, কায়কোবাদ।
উল্লেখ্য, গত ৩১ মার্চ লালপুর উপজেলার বলিতিতা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ শ্লোগান দেয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ নিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে তাদের সংঘর্ষ বাধে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!