ঢাকাMonday , 27 October 2025
আজকের সর্বশেষ সবখবর

লালপুর-বাঘা সীমান্তে দুইপক্ষের সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ৫

Link Copied!

শেয়ার করুন...

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী হবিরচর এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী লালপুর ও বাঘা উপজেলার সীমান্তবর্তী হবিরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দুই ব্যক্তির নাম নাজমুল ইসলাম (৩২) ও আমান আলী (৩০)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার চানপুর গ্রামের মিনহাজ মণ্ডলের ছেলে।গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন চাঁদপুর গ্রামের মুন্তাজ মণ্ডল (৩৮), ও রাকিব হোসেন (৩০)। তবে বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি লালপুরের সীমান্তে নয় , দৌলতপুর সীমান্তের ঘটনা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!