ঢাকাFriday , 7 November 2025
আজকের সর্বশেষ সবখবর

নর্থ বেঙ্গল সুগার মিলের ৯৩ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ৯৩ তম আখ মাড়াই (২০২৫-২০২৬) মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৭ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমানসহ অতিথি বৃন্দ মিলের ক্যান কেরিয়ারে আখ ফেলে এ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিএসএফআইসি চেয়ারম্যান ও অতিরিক্ত শিল্প সচিব রাশিদুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান , নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক, লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি ) মো. ফরিদ হোসেন ভূঁইয়া প্রমুখ ।
মিল সূত্রে জানা যায়, এ মৌসুমে ১২৬ দিনে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৬.৫০ শতাংশ হারে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকদের মাঝে ১৫ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে এবং ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ চাষ হয়েছে।

এ বছর প্রতি কুইন্টাল আখের দাম ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ হবে। মিল গেটে প্রতি মন ২৫০ টাকা ও ক্রয়কেন্দ্রে ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আখ চাষী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার আখের দাম বৃদ্ধি ও সময়মতো মাড়াইয়ের দাবি জানিয়েছেন। সভাপতি আনসার আলী দুলাল প্রকৃত কৃষকের মাঝে আখের পুর্জি বিতরণের দাবি করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!