ঢাকাTuesday , 16 December 2025
আজকের সর্বশেষ সবখবর

লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালন

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি!
নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় ও কলেজের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মো. জামিরুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, মো. সজিবুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান ও দপ্তর সম্পাদক মো. সাব্বির আহমেদ মিঠু প্রমুখ ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে বিজয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!