ঢাকাMonday , 9 March 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টার:
নাটোরের লালপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুড়দুড়িয়া ইউনিয়ন দক্ষিণ শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) ১৯ তম রমজানে সন্ধ্যায় দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহিদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দুড়দুড়িয়া ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি আলামিন হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন দায়িত্বশীল আলফি হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জাহিদ হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সামাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি রাকিবুল ইসলাম রাহি প্রমুখ।

অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দুড়দুড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মানিকুজ্জামান মানিক।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!