ঢাকাThursday , 26 March 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুড়দুড়িয়া ইউনিয়ন শাখা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া, ছোটবাদকয়া, নগরকয়া ও রামকৃষ্ণপুর এলাকায় দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের শূরা সদস্য মোঃ সাজ্জাদুর রহমান উজ্জ্বল এবং দুড়দুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সামাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট পাঁচটি পরিবারকে ৬,০০০ টাকা করে সর্বমোট ৩০,০০০ টাকা বিতরণ করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!