ঢাকাFriday , 17 April 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে কোরআনের ছবক গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন মাজীদ বিতরণ

Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে জেনাস তা’লিমুল কোরআন মাদ্রাসা, চেকবাদকয়া শাখার উদ্যোগে কোরআনের প্রথম সবক প্রদান ও কোরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৭ এপ্রিল সকালে উপজেলার চকবাদকয়া জামে মসজিদে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেনাস স্যোশাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের অফিস সম্পাদক জনাব শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক হাফেজ সোয়াইফ আহমেদ (ইউসুফ) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালপুর, নাটোরের সহকারি ডেন্টাল সার্জন ডা: মো: হাসান আলী। লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব সালাহ উদ্দীন, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব সিদ্দিকুর রহমান, চকবাদকয়া জামে মসজিদের সভাপতি জনাব মতিউর রহমান প্রমুখ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেনাস তা’লিমুল কোরআন মাদরাসা, মহারাজপুর শাখার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম। অত্র মাদরাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেনাসের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংস্থার ফান্ড ম্যানেজমেন্ট সেক্রেটারী জনাব আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে কোরআনের ছবক গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন মাজীদ বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, সুন্দর সুশৃংখল, শান্তিপূর্ণ একটি আদর্শ সমাজ গঠনের সুশিক্ষার প্রয়োজন। আর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এ শিক্ষা অর্জন করা যায়। শিশুকাল থেকে নৈতিকতা ও শিষ্টাচারের শিক্ষা দিতে হবে তাহলে তারা দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আদর্শ সমাজ ঠনে ভূমিকা রাখতে পারবে। এছাড়াও সামাজিক উন্নয়নের কাজে সমাজের সচেতন বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তরা।
উল্লেখ্য যে, জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন মানবতার সেবায় নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেী সামাজিক সংগঠন। সংস্থাটি অনগ্রসর অসহায় মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আত্মকর্মসংস্থান, পূনর্বাচন, জরুরী ত্রাণ, খাদ্য সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!