
লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের নিয়ে একটি কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) লালপুরের বিলমাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মী শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বিলমাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব মোঃ আনেজ উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ।
বিষয়ভিত্তিক বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আকবর হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা এবং উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিবিরে সংগঠনের আদর্শ, কার্যক্রম ও দায়িত্বশীলতা বিষয়ে কর্মীদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
