
লালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা
ফজলুর রহমান লালপুর প্রতিনিধি:
“হাসি দিয়ে লুকালে যদি সারা জীবনের বেদনা, আজ তবে হেসে যাও বিদায়ের দিনে কেঁদোনা”— এই পংক্তিকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুরে বিদ্যালয়ের অডিটরিয়াম হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা জানানো হয়। আবেগঘন পরিবেশে বিদায়ীদের দীর্ঘ কর্মজীবনের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ জনাব আব্দুল জব্বার। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
বিদায় সংবর্ধনায় সম্মাননা প্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা হলেন—
প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান (যোগদান: ০১ মে ১৯৮০, অবসর: ৩১ জুলাই ২০১২)
প্রভাষক আকরাম হোসেন (যোগদান: ১৯ সেপ্টেম্বর ১৯৮১, অবসর: ৩০ জুন ২০১৫)
সহকারী শিক্ষক আব্দুল রাজ্জাক (যোগদান: ২৯ ডিসেম্বর ১৯৮১, অবসর: ৩০ জুন ২০১৫)
সহকারী শিক্ষক মরহুম আলতাব হোসেন (যোগদান: ১০ অক্টোবর ১৯৮৭, অবসর: ১৬ এপ্রিল ২০২১)
সহকারী শিক্ষক আব্দুর রহিম (যোগদান: ২১ নভেম্বর ১৯৮১, অবসর: ১৩ এপ্রিল ২০৩১)
সহকারী শিক্ষক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান (যোগদান: ০১ মার্চ ১৯৭৮, অবসর: ০১ জানুয়ারি ২০২৩)
সহকারী শিক্ষক শ্রী পরিতোষ কুমার ঘোষ (যোগদান: ০১ আগস্ট ১৯৮৬, অবসর: ১৯ জুন ২০২২)
প্রভাষক (পদার্থবিজ্ঞান) মরহুম আব্দুল হামদ আহাদ (যোগদান: ০১ জানুয়ারি ২০০৪, মৃত্যু: ১৩ অক্টোবর ২০১৮)
সহকারী শিক্ষক মরহুম মোখলেসুর রহমান (নাসির) (যোগদান: ২৯ নভেম্বর ১৯৯৯, মৃত্যু: ২৫ এপ্রিল ২০২৩)
সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম (যোগদান: ১৬ সেপ্টেম্বর ১৯৯৫, অবসর: ০৮ মে ২০১৪)
অফিস সহকারী মোঃ মাসদার রহমান (যোগদান: ১৬ সেপ্টেম্বর ১৯৯৫, অবসর: ০৮ মে ২০১৪)
আয়া মোসাঃ কতভানু বেগম (যোগদান: ০১ জুন ১৯৮৭, অবসর: ০৪ মে ২০২৫)
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন বর্তমান অধ্যক্ষ জনাব আব্দুল জব্বারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, বিদায় মানেই বিচ্ছেদ নয়— বরং এটি এক নতুন জীবনের সূচনা। দীর্ঘদিনের কর্মময় জীবনের স্মৃতি ও অর্জনই বিদায়ীদের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।
