ঢাকাSunday , 10 May 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে উপজেলার শ্রী সুন্দরী স্কুল সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুকুরে কচুরিপানা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পানিতে তলিয়ে যান আরিফুল ইসলাম। এসময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পানি থেকে উদ্ধার করে উপরে তোলা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
নিহত আরিফুল ইসলাম উপজেলার উত্তর লালপুর গ্রামের আকবর মন্ডলের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!