ঢাকাThursday , 20 August 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে লালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মা মোছা. আবিদা খাতুন।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৭ সেপ্টেম্বর লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া কারিগরপাড়া গ্রামের মো. মোকারেবুর রহমান বাদশার ১১ বছর বয়সী ছেলে মো. আইয়ান আহমেদ আদিব গলায় ফাঁস দিয়ে মারা যায়। ওই দিনই লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।
পরবর্তীতে সন্তানের মৃত্যুর ঘটনায় সন্দেহ দেখা দিলে নিহতের মা মোছা. আবিদা খাতুন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাঁর ভাসুর, জা’সহ মোট পাঁচজনকে বিবাদী করা হয়েছে।
জিডিতে আবিদা খাতুন অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট ২০২৬ রাত ১২টার দিকে বিবাদীরা তাঁর বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
এ সময় বাদী ও তাঁর স্বামী গালিগালাজ করতে নিষেধ করেন এবং মামলা প্রত্যাহার করবেন না বলে জানান। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বাদী, তাঁর স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সুযোগ পেলেই প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
পরে তাঁদের চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ করেন বাদী।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে লালপুর থানায় লিখিত আবেদন করেন মোছা. আবিদা খাতুন।j
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!