ঢাকাFriday , 18 September 2026
আজকের সর্বশেষ সবখবর

লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টারের ৬১তম জন্মদিন উদযাপন

Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান স্টাফ রিপোর্টার।:
নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদ মাস্টারের ৬১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভেল্লাবাড়িয়া বাজারে লালপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানের আয়োজনে এ জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আব্দুর রশিদ মাস্টারের সঙ্গে কেক কাটেন এবং তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আবু তালেব, জাহাঙ্গীর ইসলাম ও ফারুক হোসেন, লালপুর বাজার প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, মমতাজ হোসেনসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!