
লালপুর প্রতিনিধি
জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় নাটোরের লালপুরের কৃতি সন্তান ও সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে লালপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার পাল, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মোঃ ফয়জুল কবীর ও উপজেলা বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ।
এ ছাড়া বক্তব্য দেন লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এ.এস.এম. মোকাররেবুর রহমান নাসিম, প্রকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.কে. আজাদ সেন্টু এবং উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আব্দুল মোত্তালেব রায়হানের জাতীয় পর্যায়ে এ অর্জন লালপুরের জন্য গর্ব ও সম্মানের। তাঁর এই সাফল্য এলাকার তরুণ ও যুবসমাজকে আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হওয়া এবং স্বাবলম্বী হওয়ার পথে অনুপ্রাণিত করবে। তাঁরা আশা প্রকাশ করেন, রায়হানের এই উদ্যোগ ও সাফল্যের ধারাবাহিকতা আগামী দিনে আরও অনেক তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে লালপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং লালপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ছয়টি গরু দিয়ে শুরু, এখন একাধিক খাতে উদ্যোক্তা
