ঢাকাWednesday , 14 July 2021
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুজ্বরে সংবাদকর্মীর মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দৈনিক প্রথম আলোর সম্পাদনা সহকারী আবুল কালাম আজাদ (বিপ্লব) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৯ বছর।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর জুরাইনের বাসিন্দা আবুল কালাম আজাদ বাবা, স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার এক ছেলে দশম শ্রেণি ও আরেক ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আবুল কালাম আজাদের পারিবারিক সূত্র জানায়, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর গতকাল কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে আবুল কালাম আজাদকে পান্থপথের বিআরবি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর দুপুরে তিনি মারা যান। বুধবার (১৪ জুলাই) সকালে তার মরদেহ রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

প্রথম আলোর মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আতিক মোহাম্মদ শরিফ শামীম জানান, আবুল কালাম আজাদ ২০১০ সাল থেকে প্রথম আলো পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে প্রথম আলো পরিবার গভীরভাবে শোকাহত।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!