ঢাকাFriday , 6 August 2021
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকে করোনা রোগীরা পাচ্ছেন খাসির মাংস, দুধ, ডিম

Link Copied!

শেয়ার করুন...

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করোনা রোগীদের জন্য সপ্তাহে দুইদিন শনি ও মঙ্গলবার একবেলা দেওয়া হচ্ছে খাসির মাংস। অন্যান্য দিন একবেলা মুরগির মাংস, অন্য বেলা দেওয়া হয় মাছ, সঙ্গে থাকে সবজি ও ডাল।

পাশাপাশি থাকছে প্রতিদিন প্যাকেটজাত ২০০ গ্রাম দুধ ও তিন বেলা সেদ্ধ ডিম।

করোনা রোগীদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন প্রচুর পরিমাণ প্রোটিন জাতীয় খাবার খাওয়াতে। এর জন্য কর্তৃপক্ষ শুধু করোনা রোগীদের জন্য হাইপ্রোটিন সমৃদ্ধ বিশেষ খাবার দিচ্ছে।

শুক্রবার (৬ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টুয়ার্ট মো. বিল্লাল হোসেন জানান, ঢামেকের বর্তমান পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক স্যারের নির্দেশে শুধু করোনা রোগীদের জন্য সপ্তাহে দুইদিন খাসির মাংস দেওয়া হচ্ছে। দুই পিস করে মোট ২০০ গ্রাম। এছাড়া করোনা রোগীদের জন্য প্যাকেটজাত ২০০ গ্রাম করে তিনবেলা দুধ, কলা ও আপেল দেওয়া হচ্ছে। এছাড়া থাকছে তিনবেলা একটি করে সেদ্ধ ডিম।

তিনি আরো বলেন, হাসপাতালের পরিচালক স্যারের নির্দেশে জুলাই মাস থেকে শুধু করোনা রোগীদের জন্য খাবারে খাসির মাংস যোগ করা হয়েছে। এছাড়া হাসপাতালের সব রোগীর জন্য প্রতিদিন দুপুরে মাছ, রাতে মুরগির পাশাপাশি থাকছে সবজি। এছাড়া সাধারণ রোগীদের প্রতিদিন একবেলা করে ডিম ও দুধ দেওয়া হয়। নাস্তায় থাকে এক প্যাকেট পাউরুটি, ডিম ও কলা।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, করোনা রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন তাদের প্রচুর খাবার দিতে হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গত মাস থেকে রোগীদের খাবারে খাসির মাংস যুক্ত করা হয়েছে। তিনবেলা প্যাকেটজাত দুধ ও তিন বেলা ডিমসহ কলা, আপেল দেওয়া হয়। আর তাদের খাবারের মেনুতে থাকে মুরগির মাংস, মাছ ও সবজিও। সরকারের বরাদ্দকৃত অর্থ থেকে এসব আইটেম বের করে আমরা করানোর রোগীদের জন্য দিচ্ছি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!